ফাইস্যা মাছের চ্যাপা, যা অনেক অঞ্চলে বাশপাতা চ্যাপা বা সিদল চ্যাপা নামে পরিচিত। আমাদের লবণ ছাড়া মাংসল ফাইস্যা চ্যাপা মাটির হাঁড়িতে অর্ধ-গাঁজন করা—ভেজা, মোলায়েম ও অরিজিনাল চ্যাপার ঘ্রাণে ভরপুর। ভর্তা, ভুনা বা তরকারিতে জমবে খাঁটি দেশি স্বাদ!
কিছু অঞ্চলে বাশপাতা চ্যাপা বা সিদল চ্যাপা নামে পরিচিত ফাইস্যা চ্যাপা হলো দেশি চ্যাপাপ্রেমীদের অন্যতম পছন্দ। আমাদের বাছাই করা মাংসল ও পরিপুষ্ট ফাইস্যা মাছের লবণ ছাড়া চ্যাপা মাটির হাঁড়িতে ঐতিহ্যবাহী অর্ধ-গাঁজন প্রক্রিয়ায় তৈরি করা হয়। ফলে চ্যাপায় থাকে ভেজা, মোলায়েম টেক্সচার ও অরিজিনাল চ্যাপার সেই পরিচিত ঘ্রাণ ও স্বাদ।
কীভাবে রান্না করবেনঃ
চ্যাপা পরিষ্কার করে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ ও সরিষার তেলের সঙ্গে মেখে তৈরি করুন ঝালঝাল ফাইস্যা চ্যাপা ভর্তা। চাইলে পেঁয়াজ-মসলা দিয়ে ভুনা অথবা বিভিন্ন দেশি তরকারিতেও রান্না করতে পারেন
No reviews yet.
Please login to write a review.