ইলিশ ডিমের শুঁটকি — অরিজিনাল ইলিশের বাছাই করা আস্ত, বড় সাইজের ডিম দিয়ে তৈরি প্রিমিয়াম মানের নোনা শুঁটকি। হালকা লবণে প্রস্তুত এই বিশেষ শুঁটকি ফ্রাই বা ভুনা করলে পাবেন ইলিশ ডিমের অনন্য স্বাদ, ঘ্রাণ ও মজাদার টেক্সচার। ইলিশপ্রেমীদের জন্য বিশেষ এই delicacy স্টক থাকা সাপেক্ষে সারাদেশে হোম ডেলিভারি।
ইলিশ ডিমের শুঁটকি – ইলিশপ্রেমীদের জন্য অনন্য স্বাদের আয়োজন!
ইলিশের স্বাদ যারা একটু ভিন্নভাবে উপভোগ করতে চান, তাদের জন্য ইলিশ ডিমের শুঁটকি হতে পারে দারুণ একটি পছন্দ। বড় সাইজের আস্ত ইলিশের ডিম পরিমিত লবণে জাঁক দিয়ে তৈরি করা হয়েছে এই সুস্বাদু নোনা শুঁটকি। ফ্রাই করলে বাইরের অংশে আসে মচমচে ভাব, আর ভুনা করলে ছড়িয়ে পড়ে ইলিশের ডিমের নিজস্ব ঘ্রাণ ও চমৎকার স্বাদ।
আমাদের ইলিশ ডিমের শুঁটকি তৈরি করা হয়েছে বরিশালের অরিজিনাল ইলিশ মাছের আস্ত ডিম দিয়ে। ডিমগুলো বড় সাইজের ও আস্ত অবস্থায় থাকায় রান্নার পরও এর স্বাদ ও টেক্সচার উপভোগ করা যায়।
No reviews yet.
Please login to write a review.